শেরপুরে প্রশাসনের পক্ষ থেকে বেগম মতিয়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

: জাতীয় সংসদের সংসদ উপনেতা,সাবেক কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপিকে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছা জানান,
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-।

জানা গেছে, ৩ এপ্রিল বুধবার সরকারি সফরে বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলায় উপস্থিত হওয়ার পর এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া, জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles