কেন্দুয়ায় চিরাং ইউনিয়নবাসীর ভালবাসায় সিক্ত এমপি পিন্টু

নেত্রকোণার কেন্দুয়ায় শনিবার (১৭ ফেব্রুয়ারী) ১১ নং চিরাং ইউনিয়নবাসীর ভালবাসায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

উপজেলার চিড়াং ইউনিয়নবাসীর আয়োজনে চিথোলিয়া খেলার মাঠে গণসংবর্ধনায় বিশিষ্ট সমাজ সেবক, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুল কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

কেন্দুয়া কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাশিম উদ্দিন ভূঞা ও চিতোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো: আতাউর রহমান খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রাজিব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য সালমা আক্তার, মোজাফরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, বিশিষ্ট শিল্পপতি মনিরুজ্জামান ভূঞা শামীম, চিরাং ইউনিয়নের চেয়ারম্যান মো: এনামুল হক, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওছার, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দলপা ইউনিয়ন চেয়ারম্যান মো: শাহীন মিয়া, বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুল কবির খান (হলি), উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ প্রমূখ।

এসময় প্রধান অতিথি ও সভাপতিকে স্বর্ণের নৌকার ব্যাজ পরিয়ে দেন জেলা পরিষদের সাবেক সদস্য সালমা আক্তার ।
এছাড়াও কেন্দুয়া ও আটপাড়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles