সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

 

সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী বুধবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আবুল হোসেন (৭২) বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles