লাইফস্টাইল সুবিধায় আরও সমৃদ্ধ রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!

 

রবি এলিট প্রোগ্রামে এবার একযোগে যুক্ত হলো ১৩টি প্রিমিয়াম পার্টনার। এর ফলে রবি এলিট গ্রাহকরা বিভিন্ন লাইফস্টাইল ক্যাটেগরিতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

সুবিধাসমূহ :

স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও বিমান পরিবহন, হোটেল ও অবকাশযাপন, ডাইনিং ও ক্যাফে, বিনোদন ও পারিবারিক অবসর, নিত্য প্রয়োজনীয় পণ্য ও গৃহসেবাসহ বিভিন্ন খাতে এ সুবিধা মিলবে।

রবি এলিটের নতুন অংশীদারদের মধ্যে রয়েছে ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট ক্লিন, ফান প্যারাডাইস, স্যাফরন ডাইন, থাই এক্সপ্রেস, বিনস অ্যান্ড অ্যারোমা, কান্ট্রি বয়, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ কক্সবাজার, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস কক্সবাজার। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি। এ সম্পর্কিত সব অফার মাইরবি অ্যাপের মাধ্যমে সহজেই পাওয়া যাবে। ফলে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা এই অংশীদারিত্বকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পরিণত করেছে। অনুষ্ঠানটির নেতৃত্ব দেন রবি আজিয়াটা পিএলসি-এর হেড অব মার্কেটিং মোঃ শওকত কাদের চৌধুরী, রবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে – যা এই সহযোগিতার কৌশলগত গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরে।

রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

রবি সম্পর্কে:

রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে।

শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *